
সুব্রত ঘোষ, বগুড়াঃ
বগুড়ায় এক ভূয়া চিকিৎসক কে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, বগুড়ার শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় সুনীল কুমার বিশ্বাস নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় ডাক্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করে আসছিল। তার চেম্বারে তিনি বিভিন্ন ধরনের সার্জারীও করতো। এলাকার সচেতন মহলের অভিযোগের ভিত্তিতে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ২৭ আগষ্ট শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় সুনীল কুমার বিশ্বাসের চেম্বারে অভিযান পরিচালনা করে। এসম তিনি চিকিৎসা সেবা প্রদানের কোন সার্টিফিকেট দেখাতে ব্যর্থ হন। পরে আদালত তাকে ভুয়া ডাক্তার হিসেবে চিহ্নিত করে এবং আটক করা হয়।
আদালত জানায় সুনীল কুমার বিশ্বাস তিনি স্যানালপাড়া এলাকার রামচন্দ্র বিশ্বাস এর ছেলে। তিনি দীর্ঘদিন যাবত অপচিকিৎসা, ব্যবস্থাপত্র প্রদান, নিষিদ্ধ ওষুধ প্রেস্ক্রিপশন করা ও শল্য চিকিৎসা করে আসছিলেন যা সম্পূর্ণ বেআইনী৷ উক্ত কথিত চিকিৎসক এর চেম্বারে অভিযান চালিয়ে নিষিদ্ধ মেয়াদোত্তীর্ণ ওষুধ এর পাশাপাশি অপারেশন এর সরঞ্জামাদি পাওয়া যায়।
বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন,২০১০ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা ও ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আমিরুল ইসলাম। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইদুজ্জামান হিমু। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সাথে ছিল শেরপুর থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনী।