
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেদার ইউনিয়নের কলেজমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চর টেপারকুটি এলাকার মো. শাহজালাল বাবু ও ইসলামপুর এলাকার মো. জোবায়ের আহমেদ মিঠু।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেদার ইউনিয়নের কলেজমোড় এলাকায় অভিযান চালায় কচাকাটা থানার একটি দল। এ সময় মাদক ক্রয়-বিক্রয় ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান (পিপিএম) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপন কুমার দাস বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।