
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা।
আসন্ন কুমিল্লার বুড়িচং পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৭নং ( আরাগ, আনন্দপুর) ওয়ার্ডে কৃতি সন্তান কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী,বুড়িচং ব্লু ড্রীম শোরুমের স্বত্বাধিকারী সমাজসেবক মো ইকবাল হোসেন। দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি এলাকাবাসীর আস্থা ও ভরসার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন।স্থানীয় বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার কারণে তিনি দীর্ঘদিন ধরেই ৭নং ওয়ার্ডের মানুষের কাছে পরিচিত মুখ হিসেবে রয়েছেন। সামাজিক অঙ্গনে তাঁর সক্রিয় ভূমিকা ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।তাই এলাকাবাসী তাকে নিয়ে আগামী দিনের সমাজ গঠনের স্বপ্ন দেখছে।আগামী বুড়িচং পৌরসভার নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে পরিচ্ছন্ন, ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে ইতিমধ্যে স্থানীয়দের মধ্যে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তিনি প্রতিদিনই সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন এবং তাদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাকে ঘিরে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে।
একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “৭ নম্বর ওয়ার্ড(আরাগ- আনন্দপুর) একটি গুরুত্বপূর্ণ এলাকা। নির্বাচিত হলে আধুনিক ও পরিকল্পিত ওয়ার্ড গঠনের লক্ষ্যে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নতুন রাস্তা নির্মাণ ও সংস্কার, চুরি, ছিনতাই,কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান, মশক নিধন, মাদকমুক্ত সমাজ গঠন,পুরো এলাকাকে সিসিটিভির আওতায় আনা, কমিউনিটি ক্লিনিকে নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, এলাকার প্রান্তিক কৃষকদের সরকারি অনুদান সমবন্টনের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করবো।”তিনি আরও বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করাই হবে তাঁর অগ্রাধিকার। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য উপহার প্রদান, অসহায় গরীব শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিতকরণ, শ্রমজীবী মানুষ ও নিম্নআয়ের পরিবারের কল্যাণে বিশেষ উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।মো ইকবাল হোসেনের প্রত্যয়, ৭ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও সবুজবৃক্ষ ছায়ায় মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেছেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারনে মো ইকবাল হোসেন ইতোমধ্যে এলাকাবাসীর কাছে একজন গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ফলে আসন্ন পৌরসভা নির্বাচনে তাঁর প্রার্থিতা নিয়ে ওয়ার্ড জুড়ে ব্যাপক আলোচনা ও আগ্রহ দেখা দিয়েছে।
এদিকে, নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় ৭নং ওয়ার্ডে নির্বাচনী পরিবেশ ক্রমেই প্রাণবন্ত হয়ে উঠছে। সচেতন মহলের মতে, সৎ, সাহসী ও জনসম্পৃক্ত নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে ওয়ার্ডবাসীর প্রত্যাশিত উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। তরুণ সমাজের অংশগ্রহণ এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে বলেও মনে করছেন তারা।