
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলায় ও অভিযোগে মোট ১২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারদের মধ্যে মাদক মামলায় ২ জন, সন্ত্রাসবিরোধী মামলায় ৩ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২ জন, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদকসেবী ৩ জন এবং অপর একটি মামলায় ১ জন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে গত ২৩/০৯/২০২৬ তারিখে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলায় ও অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
মাদকসেবী হিসেবে গ্রেফতাররা হলেন:
১। মোঃ ফারুক মিয়া (২৭), পিতা- মৃত রবু, মাতা- মোছাঃ রুবি বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম- সৎরাইজপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
২। মোঃ সুমন (৩৫), পিতা- মৃত আলী হোসেন, মাতা- মোছাঃ মোছলেমা, সাং- চৌধুরী বারদী, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।
৩। মোঃ অপু (১৯), পিতা- মোঃ ইয়াকুব, মাতা- মোছাঃ উর্মী বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম- আলগীর চর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতাররা হলেন:
১। পারভেজ আল গনি (৩৮), (সাধারণ সম্পাদক, সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট), পিতা- মৃত নাসির, মাতা- মৃত পারভীন, স্থায়ী: গ্রাম- নগর কাঁচপুর, উপজেলা/থানা- সোনারগাঁও, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ, বর্তমান ঠিকানা- কাঁচপুর, পুরান বাজার, জাকিরের বাড়ীর ভাড়াটিয়া, উপজেলা/থানা- সোনারগাঁও, জেলা -নারায়ণগঞ্জ।
২। বসুদেব বিশ্বাস (৪৬), (জামপুর ইউনিয়নের ০৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী), পিতা- মৃত হরিপদ বিশ্বাস, মাতা- মৃত সরলা রানি, স্থায়ী: গ্রাম- বস্তুল, ইউপি- জামপুর, ওয়ার্ড নং-০৮, উপজেলা/থানা- সোনারগাঁও, জেলা -নারায়ণগঞ্জ।
৩। খাজা (৪৮), (প্রচার সম্পাদক, ০৯ নং ওয়ার্ড শ্রমিক লীগ, সনমান্দি ইউপি), পিতা- মৃত রফিকুল ইসলাম, স্থায়ী: গ্রাম- নীল কান্দা, ইউপি- সনমান্দি, ওয়ার্ড নং- ০৯, উপজেলা/থানা- সোনারগাঁও, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
মাদক মামলায় গ্রেফতাররা হলেন:
১। মোঃ নাজিম (২১), পিতা- মৃত মাসুদ, মাতা- মোসাঃ শিরিনা আক্তার, গ্রাম-লিমুয়া, হাসান আলী পাটোয়ারী বাড়ী, থানা- ফেনী সদর, জেলা -ফেনী।
২। মোঃ সানী (৩০), পিতা- মোঃ লোকমান বেপারী, মাতা- মৃত তহুরা, গ্রাম- মনোহরকান্দি (বিষ্ণপুরা), উপজেলা/থানা- চাঁদপুর সদর, জেলা –চাঁদপুর।
সিআর সাজা ওয়ারেন্টভুক্ত:
১। মুকবল হোসেন, পিতা-মৃত আব্দুল খালেক, স্থায়ী: (সাং-বাড়ী মজলিস উপজেলা), উপজেলা/থানা- সোনারগাঁও, জেলা -নারায়ণগঞ্জ।
ফৌঃ কাঃ বিঃ আইনে গ্রেফতার:
১। মোঃ কাজী জুবাইয়ের (২৭), পিতা- কাজী রেজাউল করিম, মাতা- মোসাঃ ফাতেমা বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম- মহজমপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।
২। মোঃ শাহীন মিয়া (৪৮), পিতা- মৃত আব্দুল বারেক, মাতা- মৃত আয়েশা বেগম, স্থায়ী: গ্রাম- পৌর ভবনাথপুর, উপজেলা/থানা- সোনারগাঁও, জেলা –নারায়ণগঞ্জ।
অপর মামলায় গ্রেফতার:
মোঃ শামীম (৩০), পিতা- আমান, ঠিকানা: স্থায়ী: গ্রাম- বিষ্ণাদী দক্ষিনপাড়া, ইউপি-নোয়াগাঁও, উপজেলা/থানা- সোনারগাঁও, জেলা –নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, বিশেষ অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।