
সুব্রত ঘোষ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে অবৈধ ভাবে সড়ক দখল করে মোটরসাইকেল রাখার অভিযোগে পুলিশের এক সাবেক কর্মকর্তাকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর দুপুরর দিকে বগুড়া ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন বগুড়ার টিআই মো. সালেকুজ্জামান খান। তিনি বলেন, সকাল থেকে সপ্তাহের শেষ দিনে বগুড়া মহানগরের সড়কগুলোর যানজট নিরসনে নিয়মিতভাবে কাজ করছিল বগুড়া ট্রাফিক পুলিশের কয়েকটি ইউনিট। স্টেশন রোড থেকে অভিযান পরিচালনা করে সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারের পশ্চিমে সপ্তপদী মার্কেটের সামনে সড়কের ওপর একটি মোটরসাইকেল পরিত্যাক্ত অবস্থায় দেখা যায়। হ্যান্ড মাইকে ঘোষণা করে মোটরসাইকেল মালিককে খোঁজা হয়। কিন্তু তাৎক্ষণিক মোটরসাইকেল মালিককে পাওয়া না গেলে মোটরসাইকেল টি আটক করা হয়। তিনি জানান, মোটরসাইকেল আটকের পর মালিক উপিস্থত হয়ে নিজের পরিচয় দিলে জানা যায় তিনি বাংলাদেশ পুলিশের সাবেক কর্মকর্তা। তার নাম আব্দুর রাজ্জাক। তিনি অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন। সড়কের জায়গা দখল করে পার্কিং করে রাখার ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়। মামলায় ৩ হাজার টাকা দন্ড প্রদান করা হয়েছে।