
২ জন গ্রেপ্তার, ৩ লাখ ৫৩ হাজার ৭০০ টাকার পণ্য জব্দ
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) পরিচালিত এসব অভিযানে ৩ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, প্যান্ট পিস, ঔষধ ও অন্যান্য অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজিবি জানায়, সীমান্ত অপরাধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়। সীমান্তের নিরাপত্তা জোরদার এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ব্যাটালিয়নটির অধিনায়ক।