
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের দক্ষিণ গুইয়াগম্ভীর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ মাদক Tapentadol সেবনরত অবস্থায় পাওয়া যাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুসারে একজন আসামিকে ০১ (এক) মাসের কারাদণ্ড ও ১০০/- (একশত টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মোবাইল কোর্টকে প্রসিকিউশন প্রদান করেন জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম, সাব-ইন্সপেক্টর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল এবং আরো উপস্থিত ছিলেন জাহিদুর রহমান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে টঘাটাইল, টাঙ্গাইল।